বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

নারী ফুটবল দলের ক্যাম্প ডেকেছে ফেডারেশন

সাবিনাদের ছুটি শেষ, অনুশীলনের তারিখ ঘোষণা করেছে ফেডারেশন। আগামী ১৫ জানুয়ারি ক্যাম্প ডাকা হয়েছে। সব ফুটবলারকে ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে। এএফসি কোয়ালিফায়ার্সের খেলা রয়েছে জুনে। সেটা উদ্দেশ্য করেই ক্যাম্প শুরু করতে চায় ফেডারেশন। 

কিন্তু অনেকেই ওই দিন ক্যাম্পে যোগ দিতে পারছেন না। ছুটি চেয়েছেন কেউ কেউ। ফেব্রুয়ারিতে ফিফার উইনডো ছিল। দুটি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি বলে ফেব্রুয়ারিতে ফিফা প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না।

বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, তারা সৌদি আরব এবং আরব আমিরাতকে খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু এ দুটি দেশ আগ্রহ দেখায়নি বলে জানিয়েছেন তিনি। এখন নতুন করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে ফিফা প্রীতি-ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। তারা যদি সাড়া দেয়, তাহলে খেলা হবে, অন্যথায় খেলা হবে না।নারী সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর আরব পাকিস্তানের নারী ফুটবল দলকে প্রীতি-ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছিল সৌদি আরব। কিন্তু বাংলাদেশের সঙ্গে কেন খেলতে চায় না, সেটা বাফুফেও বুঝতে পারছে না।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ